Saturday 6 December 2025





সেন্ট মেরিস স্কুলে জমজমাট স্কুল ফেট, উৎসবমুখর দিনহাটা।

2025-11-15 | দিনহাটা | উত্তরের হাওয়া | Views :


উত্তরের হাওয়া, ১৫ নভেম্বরে: দিনহাটায় বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয় সেন্ট মেরি স্কুলে আজ অনুষ্ঠিত হলো বার্ষিক স্কুল ফেট। সকাল থেকেই ছাত্রছাত্রী, অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে স্কুল চত্বর। নানা রঙের সাজসজ্জা, মনোমুগ্ধকর স্টল এবং শিশুদের উচ্ছ্বাসে দিনটি যেন উৎসবের আমেজে ভরে ওঠে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী দীপক কুমার ভট্টাচার্য। উপস্থিত ছিলেন দিনহাটা ১নং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ ডালিয়া চক্রবর্তী, দিনহাটা ভিলেজ–১ গ্রাম পঞ্চায়েতের প্রধান রুমা খাসনবীশ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও বহু অভিভাবক। স্কুল কর্তৃপক্ষ জানান, ছাত্রছাত্রীদের সৃজনশীলতা, দলগত দক্ষতা এবং সামাজিক মেলামেশার অভিজ্ঞতা বাড়াতেই এই ফেটের আয়োজন।
ফেটে ছিল বিভিন্ন আকর্ষণীয় খেলা, হস্তশিল্প প্রদর্শনী, সাংস্কৃতিক পরিবেশনা, খাবারের স্টল এবং রঙিন । ছাত্রছাত্রীদের অংশগ্রহণে একাধিক প্রতিযোগিতাও আয়োজিত হয়, যা পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।
দিনহাটায় সেন্ট মেরি স্কুলের এই ফেট শুধু বিনোদন নয়, ছোটদের প্রতিভা ও আত্মবিশ্বাস গড়ে তোলার এক গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠল আজ।






Follow us on                  

About Us
uttorerhawa, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Dinhata, Cooch Behar
Call : 7076088024
WhatsApp : 7076088024
Email : uttorerhawa1985@gmail.com
Important Link
  • Disclaimer
  • Privacy Policy

  • Total Visitor : 2349103