Tuesday 19 May 2026

2025-12-02 | রাজ্য | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ২ ডিসেম্বরঃ বলের মতো দেখতে একটি বস্তু হাতে পেয়ে তা দিয়েই খেলছিল স্থানীয় বছর আটের রোশন সিং। পরিবার ও প্রতিবেশীদের দাবি, রোশন সেই বস্তুটিতে আগুন দিতেই সঙ্গে সঙ্গে প্রবল বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে রাস্তাজুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়ে, ছিটকে দূরে গিয়ে পড়ে শিশুটি। ঘটনাস্থলেই চিৎকারে ভিড় জমে যায়।
বিস্ফোরণে রোশনের মুখ, হাত ও বুকে গুরুতর আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির অবস্থা উদ্বেগজনক, ধারাবাহিকভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনা হাওড়ার ব্যাটরা থানার কদমতলায়। ব্যাটরা থানার পুলিশ ও বোমা স্কোয়াড তদন্তে।
