Monday 8 June 2026





ভয়াবহ বাজি বিস্ফোরণ শিশুসহ একই পরিবারের ছয়জনের মৃত্যুর আশঙ্কা।

2025-03-31 | রাজ্য | উত্তরের হাওয়া | Views :


উত্তরের হাওয়া, ৩১ মার্চ: রাজ্যে ফের বাজি বিস্ফোরণের ঘটনা। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার ঢোলাহাট থানার রায়পুরের তৃতীয় ঘেরিতে বৃহস্পতিবার রাতে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা। এই ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে, যাদের মধ্যে তিনজন শিশু রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত সাড়ে ৯টা নাগাদ আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। কিছুক্ষণের মধ্যেই আগুনের গ্রাসে চলে যায় একটি বাড়ি। প্রতিবেশীরা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করেন, তবে বিস্ফোরণ একাধিকবার ঘটতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল বাহিনী। শুরু হয় উদ্ধারকাজ। বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। তবে স্থানীয়দের একাংশের দাবি, বাড়িটিতে বাজি মজুত ছিল এবং বাসন্তী পুজো উপলক্ষে বাজি তৈরি চলছিল। অন্যদিকে, কিছু প্রত্যক্ষদর্শীর ধারণা, রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে এই বিস্ফোরণ হয়েছে। পাথরপ্রতিমার বিধায়ক সমীরকুমার জানা জানান, “বাজি তৈরি করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে, তারপরই গোটা বাড়িতে আগুন ধরে যায়। বাড়ির ভিতরে আরও কিছু মানুষ আটকে থাকতে পারেন।” পুলিশ এখনও বিস্ফোরণের সঠিক কারণ জানায়নি। আপাতত আগুন নেভানোর কাজের পাশাপাশি চলছে উদ্ধার অভিযান।






Follow us on                  

About Us
uttorerhawa, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Dinhata, Cooch Behar
Call : 7076088024
WhatsApp : 7076088024
Email : uttorerhawa1985@gmail.com
Important Link
  • Disclaimer
  • Privacy Policy

  • Total Visitor : 2703762