Monday 8 December 2025





দিল্লিতে কর্মরত পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্র যাচাইয়ের নামে হয়রানি বন্ধ করা সহ একাধিক দাবিতে স্মারকলিপি সারাভারত ফরওয়ার্ড ব্লক

2025-01-06 | দিনহাটা | উত্তরের হাওয়া | Views :


উত্তরের হাওয়া, ৬ জানুয়ারি: সোমবার সারাভারত ফরওয়ার্ড ব্লকের দিনহাটা পূর্ব লোকাল কমিটির ব্যবস্থাপনায় ও নেতৃত্বে সাহেবগঞ্জে মিছিল, বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি প্রদান কর্মসুচি আয়োজিত হয়। মুলত দিল্লিতে কর্মরত পরিযায়ী শ্রমিকদের পরিচয়পত্র যাচাইয়ের নামে হয়রানি বন্ধ করা, নব্যভারতীয়দের যথাযথ পরিচয়পত্র প্রদান, আবাস যোজনায় দলমত নির্বিশেষে প্রকৃত দুঃস্থদের অন্তভু্ক্তিকরন, কাটাতার লাগোয়া জমিতে কৃষকদের ইচ্ছে মতো ফসল লাগাতে দেওয়া সহ বিভিন্ন দাবীতে সাহেবগঞ্জ বিডিও দপ্তরে প্রতিবাদ কর্মসুচিতে নেমেছেন তারা। এদিন বেলা দেড়টা নাগাদ সাহেবগঞ্জ বিডিও দপ্তর সংলগ্ন এলাকায় মিছিল করে দপ্তরের সামনে জমায়েত করেন তারা। এরপর নিজেদের দাবী গুলি নিয়ে বিক্ষোভ প্রদর্শনের পর বিডিও এর সাথে দেখা করে তাদের একটি প্রতিনিধি দল। এরপর বিডিও নিতীশ তামাং এর হাতে দাবী পত্র তুলে দেওয়া হয়।এদিনের কর্মসুচিতে ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য আব্দুর রউফ, দিনহাটা পূর্ব লোকাল কমিটির সম্পাদক বিকাশ মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। ব্লক প্রশাসন দাবীগুলি খতিয়ে দেখে ব্যবস্হা গ্রহনের আশ্বাস দিয়েছেন।






Follow us on                  

About Us
uttorerhawa, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Dinhata, Cooch Behar
Call : 7076088024
WhatsApp : 7076088024
Email : uttorerhawa1985@gmail.com
Important Link
  • Disclaimer
  • Privacy Policy

  • Total Visitor : 2350500