Saturday 6 December 2025

অপরিকল্পিত SIR বন্ধের দাবি মুখ্যমন্ত্রীর — BLO–র মৃত্যুর পর ফের ক্ষোভে রাজ্য।

2025-11-19 | রাজ্য | উত্তরের হাওয়া | Views :

উত্তরের হাওয়া, ১৯ নভেম্বরঃ নির্বাচন কমিশনের বিশেষ সারাংশ সংশোধন (SIR) প্রক্রিয়াকে ঘিরে রাজ্যে ফের তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। বুধবার সকালে জলপাইগুড়ির মালবাজারে BLO শান্তিমুনি এক্কা (৪৮)-র ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এর আগেই ৯ নভেম্বর পূর্ব বর্ধমানের নমিতা হাঁসদার ব্রেন স্ট্রোকে মৃত্যু হয়েছিল। পরিবার দাবি করেছিল, অতিরিক্ত চাপের SIR কাজ করতে গিয়েই তিনি অসুস্থ হয়ে পড়েন।
এই পরপর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি X-এ লেখেন— “এভাবে আর প্রাণহানি চাই না। অবিলম্বে এই অপরিকল্পিত SIR অভিযান বন্ধ করুন।” তাঁর প্রশ্ন, যেখানে আগে ১ থেকে ১.৫ বছর ধরে SIR চলত, সেখানে এখন মাত্র দুই মাসে কাজ শেষ করার তাড়াহুড়ো কেন? মুখ্যমন্ত্রীর দাবি, অমানবিক চাপে BLO–দের জীবন ঝুঁকির মধ্যে পড়ছে।

মমতার অভিযোগ, SIR শুরুর পর থেকে রাজ্যে ইতিমধ্যে ২৮ জনের মৃত্যু হয়েছে—কেউ আতঙ্কে, কেউ দুশ্চিন্তায়, আর কেউ অতিরিক্ত কাজের চাপ সহ্য করতে না পেরে। তাঁর কথায়, “নির্বাচনের আগে রাজনৈতিক স্বার্থ মেটাতে ইচ্ছাকৃত তাড়াহুড়ো করা হচ্ছে।”

তৃণমূল কংগ্রেস আগেই প্রশ্ন তুলেছিল, ২০০২ সালে SIR সম্পন্ন করতে যেখানে এক বছর লেগেছিল, সেখানে এখন মাত্র এক-দুই মাসে কীভাবে ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি সম্ভব?

ক্রমাগত মৃত্যু ও উদ্বেগের পর রাজ্য সরকারের অভিযোগ আরও জোরালো— যদি এই চাপ অব্যাহত থাকে, তাহলে আরও প্রাণহানির আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।

Follow us on                  

About Us
uttorerhawa, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Dinhata, Cooch Behar
Call : 7076088024
WhatsApp : 7076088024
Email : uttorerhawa1985@gmail.com
Important Link
  • Disclaimer
  • Privacy Policy

  • Total Visitor : 2349086