Saturday 6 December 2025

2025-11-14 | দিনহাটা | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ১৪ নভেম্বর: ১৪ই নভেম্বর সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে মহাকালহাটের জ্ঞানদ্বীপ শিশু নিকেতনে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো শিশু দিবস। এদিন বিদ্যালয় প্রাঙ্গণে ছোটদের জন্য নানা কর্মসূচির আয়োজন করা হয়। দিনটির বিশেষ তাৎপর্য তুলে ধরে জহরলাল নেহেরুর প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ছাত্রছাত্রীদের জন্য বসে আঁকো প্রতিযোগিতা, কবিতা পাঠ, গান এবং নৃত্য পরিবেশনার মতো বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। শিক্ষক–শিক্ষিকারা শিশুদের মধ্যে নেহেরুর জীবন, আদর্শ ও শিশুদের প্রতি তাঁর ভালবাসা সম্পর্কে আলোচনাও করেন। বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুদের প্রতিভা বিকাশ, সৃজনশীলতা বাড়ানো এবং আনন্দের মাধ্যমে শিক্ষা গ্রহণের বার্তাই এই দিনের প্রধান উদ্দেশ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। সব মিলিয়ে আনন্দ-উৎসাহে ভরপুর পরিবেশে শিশু দিবসটি স্মরণীয় হয়ে রইল জ্ঞানদ্বীপ শিশু নিকেতন পরিবারের জন্য।
