Saturday 6 December 2025





রেল জেনারেল ম্যানেজারের হাতে দাবিপত্র জমা দিল দিনহাটা নাগরিক মঞ্চ ও প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন।

2025-11-19 | দিনহাটা ,কোচবিহার | উত্তরের হাওয়া | Views :


উত্তরের হাওয়া, ১৯ নভেম্বরঃ নিউ কোচবিহার স্টেশন পরিদর্শনে এসে নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের জেনারেল ম্যানেজারের হাতে একগুচ্ছ দাবি সম্বলিত স্মারকপত্র তুলে দিল দিনহাটা নাগরিক মঞ্চ এবং দিনহাটা–কোচবিহার রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ গৌহাটি মালিগাঁও থেকে জেনারেল ম্যানেজার নিউ কোচবিহার স্টেশনে পৌঁছাতেই দাবিপত্র প্রদান ও আলোচনার কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিনহাটা নাগরিক মঞ্চের সম্পাদক জয়গোপাল ভৌমিক জেনারেল ম্যানেজারের হাতে স্মারকপত্রটি তুলে দেন এবং দিনহাটা–কোচবিহার রেল পরিষেবা সম্পর্কিত একাধিক গুরুত্বপূর্ণ দাবির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। স্মারকপত্রে সম্ভাব্য ট্রেন বৃদ্ধি, সময়সূচির উন্নতি, স্টেশনে যাত্রী–সুবিধা বাড়ানো, নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ বিভিন্ন বিষয়ে নজর দেওয়ার আবেদন জানানো হয়।
আলোচনার পর জেনারেল ম্যানেজার দাবিগুলি গুরুত্বসহকারে বিবেচনা করার আশ্বাস দেন। তিনি জানান, যাত্রীদের সুবিধা ও এলাকার রেল পরিকাঠামোর উন্নতির বিষয়ে রেলওয়ে সর্বদা সচেতন, এবং উত্থাপিত দাবিগুলি খতিয়ে দেখা হবে।
এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইমন বিশ্বাস, হীরক রায়, সুমন বিশ্বাসসহ উভয় সংগঠনের অন্যান্য প্রতিনিধিরা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দিনহাটার উন্নত রেল পরিষেবা নিশ্চিত করতে এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চালিয়ে যাওয়া হবে।






Follow us on                  

About Us
uttorerhawa, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Dinhata, Cooch Behar
Call : 7076088024
WhatsApp : 7076088024
Email : uttorerhawa1985@gmail.com
Important Link
  • Disclaimer
  • Privacy Policy

  • Total Visitor : 2349097