Wednesday 18 February 2026





দিনহাটা স্টেশনে DYFI-র অভিনব প্রচার ট্রেনের টিকিটের আদলে "উত্তরকন্যা চলো"র ডাক

2025-03-26 | দিনহাটা | উত্তরের হাওয়া | Views :


উত্তরের হাওয়া, ২৬ মার্চ: দিনহাটা স্টেশনে উত্তরবঙ্গ এক্সপ্রেস ও আলিপুরদুয়ার - বামনহাট ডিএমইউ ট্রেনের যাত্রীদের মধ্যে ২৮শে মার্চ উত্তরকন্যা এক্সপ্রেসের টিকিটের মাধ্যমে প্রচার সংগঠিত করলো DYFI দিনহাটা লোকাল কমিটি। ২৮শে মার্চ বেকারি বিরোধী দিবসে সকলের স্থায়ী কাজের দাবী সহ একাধিক দাবিতে উত্তরকন্যা চলোর ডাক দিয়েছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি।উত্তর কন্যা চলোর প্রচার চলছে জোরকদমে কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তে।সকল বেকারদের স্থায়ী কাজের দাবি সহ দিনহাটা ২ ব্লকে ঘোষিত কলেজে পঠন-পাঠন চালুর দাবিতে,দিনহাটা মহকুমা হাসপাতালে MRI,সিটি স্ক্যান চালুর দাবিতে,উত্তরবঙ্গের একমাত্র সরকারি শারীরশিক্ষা মহিলা মহাবিদ্যালয়ে অবিলম্বে ভর্তি প্রক্রিয়া চালুর দাবীতে, দিনহাটাকে আন্তর্জাতিক করিডোর ঘোষণার পাশাপাশি শিল্পকেন্দ্র স্থাপনের দাবিতে,দিনহাটায় পূর্ণাঙ্গ স্টেডিয়ামের দাবিতে উত্তর কন্যা যাবার জন্য যুবক যুবতীদের আহ্বান জানানো হচ্ছে DYFI দিনহাটা লোকাল কমিটির পক্ষ থেকে।আজ দিনহাটা স্টেশনে উত্তরবঙ্গ এক্সপ্রেস ও আলিপুরদুয়ার - বামনহাট ডিএমইউ ট্রেনের যাত্রীদের মধ্যে ট্রেনের টিকিটের আদলে টিকিট বিলি করে অভিনব ভাবে উত্তর কন্যা চলোর প্রচার সারলো DYFI দিনহাটা লোকাল কমিটি।এদিনের এই প্রচার অভিযানে উপস্থিত ছিলেন DYFI কোচবিহার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য তথা দিনহাটা লোকাল কমিটির সম্পাদক শুভ্রালোক দাস,সভাপতি উজ্জ্বল গুহ সহ অন্যান্যরা।






Follow us on                  

About Us
uttorerhawa, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Dinhata, Cooch Behar
Call : 7076088024
WhatsApp : 7076088024
Email : uttorerhawa1985@gmail.com
Important Link
  • Disclaimer
  • Privacy Policy

  • Total Visitor : 2457901