Saturday 6 December 2025





শিশুকেন্দ্রিক শিক্ষায় জোর, কোচবিহারে মণ্টেসরি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন।

2025-11-02 | দিনহাটা ,কোচবিহার | উত্তরের হাওয়া | Views :


উত্তরের হাওয়া, ২ নভেম্বরঃ কোচবিহারে স্থিত Swapan Smriti Montessori Teacher Training College-এর উদ্যোগে ‘Child Centric Education’ শীর্ষক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হলো গোবরারছরা নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয়ে। শিশু-কেন্দ্রিক শিক্ষাপদ্ধতির ওপর গুরুত্ব আরোপ করে এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ড. সুশান্ত সরকার, প্রিন্সিপাল ইন চার্জ সঞ্জীব মোদক এবং শিক্ষিকা মৌমিতা আচার্য। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন International Montessori Teacher Training Institute-এর নর্থ ইস্ট রিজিওনাল ডিরেক্টর প্রদীপ আচার্য, যিনি শিশুকেন্দ্রিক শিক্ষার গুরুত্ব নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন এবং বিভিন্ন শিক্ষণ উপকরণ ব্যবহারের ব্যাখ্যা দেন। এছাড়া উপস্থিত ছিলেন National Council for Un-Aided School Organization-এর সম্পাদক তোফাজ্জল হক, কোষাধ্যক্ষ গোবিন্দ বণিক, দিনহাটা মহাকুমা সম্পাদক পরিমল চন্দ্র রায়, সহ-সভাপতি মাহমুদুল হক, সহ-সম্পাদক বিপ্লব সরকার, উত্তম কুমার বর্মন সহ বিভিন্ন শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিত্বরা। শেষে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষিকাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। আয়োজকদের মতে, ভবিষ্যৎ প্রজন্মকে আরও সৃজনশীল ও বাস্তবভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে এই ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।






Follow us on                  

About Us
uttorerhawa, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Dinhata, Cooch Behar
Call : 7076088024
WhatsApp : 7076088024
Email : uttorerhawa1985@gmail.com
Important Link
  • Disclaimer
  • Privacy Policy

  • Total Visitor : 2349113