Wednesday 18 February 2026

2026-01-05 | রাজ্য | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ৫ জানুয়ারি: যেমন কথা, তেমন কাজ—আরও একবার তারই নজির রাখলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চা বাগানের পড়ুয়াদের যাতায়াত সমস্যার কথা মাথায় রেখে আলিপুরদুয়ারে চালু হলো বিশেষ স্কুল বাস পরিষেবা। এই বাসের নাম রাখা হয়েছে ‘চা বাগানের শিশুসাথী’।
উল্লেখ্য, গত শনিবার আলিপুরদুয়ারে এক জনসভায় চা বাগান এলাকার পড়ুয়াদের জন্য স্কুল বাসের দাবি ওঠে। সেই দাবির রেশ কাটতে না কাটতেই সোমবার থেকেই পরিষেবা শুরু হয়ে গেল। প্রাথমিকভাবে পাঁচটি স্কুল বাস চালু করা হয়েছে, যা বিভিন্ন চা বাগান এলাকা থেকে পড়ুয়াদের স্কুলে নিয়ে যাবে।
দীর্ঘদিন ধরেই দুর্গম রাস্তা ও যাতায়াত সমস্যার কারণে চা বাগান এলাকার বহু ছাত্রছাত্রী নিয়মিত স্কুলে যেতে পারত না। নতুন এই বাস পরিষেবা চালু হওয়ায় পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকরাও স্বস্তির নিশ্বাস ফেলছেন।
স্থানীয়দের মতে, এই উদ্যোগে চা বাগানের শিশুদের শিক্ষা আরও মজবুত হবে। প্রশাসনিক ও রাজনৈতিক মহলে এই উদ্যোগকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি রক্ষার বাস্তব উদাহরণ বলেই মনে করা হচ্ছে।
