Saturday 6 December 2025

2025-11-11 | কোচবিহার | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ১১ নভেম্বর: আজ কোচবিহার রেলঘুমটি সংলগ্ন DIET প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক বিশেষ “পরখ ওয়ার্কশপ”, যার মূল উদ্দেশ্য জেলার বিদ্যালয়গুলিতে তৃতীয়, ষষ্ঠ ও নবম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদানের মানোন্নয়ন ঘটানো। রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশনায় আয়োজিত এই একদিনের কর্মশালায় অংশ নেন জেলার ২৬টি সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শক, হাইস্কুল ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকারা। প্রতিটি সার্কেল থেকে একজন অবর বিদ্যালয় পরিদর্শক, দুইজন হাইস্কুলের প্রধান শিক্ষক এবং একজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক—এইভাবে মোট ১০৪ জন শিক্ষাবিদ এই ওয়ার্কশপে অংশগ্রহণ করেন। ওয়ার্কশপে শিক্ষকদের বিভিন্ন প্রশিক্ষণ মডিউল, পাঠদানের নতুন কৌশল এবং শিক্ষার্থীদের শেখার অগ্রগতি মূল্যায়নের উপর বিস্তারিত আলোচনা হয়। আয়োজকরা জানান, এই কর্মশালা শিক্ষকদের বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যা ভবিষ্যতে শিক্ষার মান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।
