Sunday 8 March 2026

2026-02-17 | দিনহাটা | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ১৭ ফেব্রুয়ারি: গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল সিতাই থানার পুলিশ। ১৬ ফেব্রুয়ারি ২০২৬ রাতের অভিযানে মহেশের পাঠ এলাকা থেকে ৭৬ বোতল অবৈধ Eskuf কফ সিরাপ উদ্ধার করা হয়। ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম স্বপন বর্মন (২৫)। তাঁর বাড়ি মধ্য ভরালি এলাকায়, থানা সিতাই, জেলা কোচবিহার। দীর্ঘদিন ধরে অবৈধ কফ সিরাপ ব্যবসার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
গোপন তথ্যের ভিত্তিতে সিতাই থানার পুলিশ দল অভিযান চালিয়ে তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার ও বাজেয়াপ্ত করে। ঘটনায় প্রাসঙ্গিক আইনে মামলা রুজু করা হয়েছে এবং ধৃতকে আদালতে পেশের প্রস্তুতি চলছে।
পুলিশের দাবি, মাদক ও অবৈধ নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে অভিযান আগামী দিনেও জোরদারভাবে চলবে।
