Wednesday 18 February 2026

2026-01-09 | দিনহাটা ,রাজনীতি | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ৯ জানুয়ারি: তৃণমূল কংগ্রেস সরকারের উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের সামনে তুলে ধরতে শুক্রবার দিনহাটা ভিলেজ–২ অঞ্চলের দ্বিতীয় খণ্ড ভাংণী এলাকায় ২৭১ নম্বর বুথে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ‘উন্নয়নের পাঁচালী’ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী শুচিস্মিতা দত্ত শর্মা, দিনহাটা ওয়ান বি ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সহ-নেত্রী ডালিয়া চক্রবর্তী সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব। গ্রামের বহু মহিলা কর্মসূচিতে অংশ নেন।
নেতৃত্বরা রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প, নারী উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষা প্রকল্পের সুফল তুলে ধরেন। পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কাজের বিস্তারিত আলোচনা করা হয়।
এদিনের কর্মসূচির মধ্য দিয়েই আগামী ১৩ই জানুয়ারি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভাকে সামনে রেখে প্রস্তুতি সভাও আয়োজন করা হয়। সভায় সংগঠনকে আরও মজবুত করার বার্তা দেওয়া হয়।
