Sunday 8 March 2026





SIR-এ অনিয়মের অভিযোগে ৭ AERO সাসপেন্ড, প্রথমবার সরাসরি সরকারি আধিকারিকদের বিরুদ্ধে কমিশনের কড়া পদক্ষেপ।

2026-02-16 | রাজ্য | উত্তরের হাওয়া | Views :


উত্তরের হাওয়া, ১৬ ফেব্রুয়ারিঃ ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া (SIR) ঘিরে অনিয়মের অভিযোগে ৭ জন অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (AERO)-কে সাসপেন্ড করল জাতীয় নির্বাচন কমিশন। ১৩টি রাজ্যে SIR চললেও এই প্রথম সরাসরি সরকারি আধিকারিকদের বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপ নেওয়া হল। দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি ও পশ্চিম মেদিনীপুর—এই চার জেলার ক্যানিং পূর্ব, ময়নাগুড়ি, ডেবরা, সামশেরগঞ্জ, ফারাক্কা ও সুতি বিধানসভা এলাকার সঙ্গে যুক্ত ৭ আধিকারিকের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি ও নথি যাচাইয়ে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগ, প্রয়োজনীয় নথি খতিয়ে না দেখে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির মতো গুরুতর অনিয়ম হয়েছে। SIR-এর শুনানি শেষ হতেই কমিশন ডিসিপ্লিনারি অ্যাকশনের নির্দেশ দেয়। জাতীয় নির্বাচন কমিশনের সচিব সুজিত কুমার মিশ্র মুখ্যসচিবকে চিঠি দিয়ে অবিলম্বে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আরও ৭ আধিকারিককে SIR-এর কাজ থেকে সরানো হয়েছে। রাজ্য সরকার ব্যবস্থা না নেওয়ায় কমিশনের এই পদক্ষেপকে বেনজির বলেই মনে করছে রাজনৈতিক মহল।






Follow us on                  

About Us
uttorerhawa, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Dinhata, Cooch Behar
Call : 7076088024
WhatsApp : 7076088024
Email : uttorerhawa1985@gmail.com
Important Link
  • Disclaimer
  • Privacy Policy

  • Total Visitor : 2499845