Wednesday 22 April 2026





দিনহাটায় বিজেপিতে ভাঙন, গীতা রায় সরকার, চিত্রা রায়, রেজিনা খাতুন সহ ১৫ জন মহিলা নেত্রীর তৃণমূলে যোগদান।

2026-01-19 | দিনহাটা ,কোচবিহার,রাজনীতি | উত্তরের হাওয়া | Views :


উত্তরের হাওয়া, ১৯ জানুয়ারি: দিনহাটা মহকুমায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন একাধিক মহিলা নেত্রী ও কর্মী। বিজেপি নেত্রী গীতা রায় সরকার, চিত্রা রায়, রেজিনা খাতুন-সহ মোট ১৫ জন মহিলা সদস্য আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেন।

এদিন যোগদানকারীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন দিনহাটা ওয়ান বি ব্লক তৃণমূল মহিলা সভানেত্রী ডালিয়া চক্রবর্তী এবং জেলা পরিষদ সদস্যা শ্রাবণী ঝা। তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে এই যোগদান কর্মসূচিকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তাপ ছড়ায়।

নবাগত সদস্যারা জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ, নারী ক্ষমতায়ন এবং জনমুখী রাজনীতিতে অনুপ্রাণিত হয়েই তাঁরা তৃণমূলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের দাবি, বিজেপির নীতিতে সাধারণ মানুষের স্বার্থ উপেক্ষিত হওয়ায় তাঁরা দল ছাড়তে বাধ্য হন।

তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এই যোগদানের ফলে দিনহাটা মহকুমায় তৃণমূল কংগ্রেস দলের সাংগঠনিক শক্তি আরও মজবুত হবে এবং আগামী দিনে উন্নয়নের রাজনীতি আরও গতি পাবে।






Follow us on                  

About Us
uttorerhawa, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Dinhata, Cooch Behar
Call : 7076088024
WhatsApp : 7076088024
Email : uttorerhawa1985@gmail.com
Important Link
  • Disclaimer
  • Privacy Policy

  • Total Visitor : 2634297