Wednesday 22 April 2026





উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর হাত ধরে পথশ্রী -৪ প্রকল্পে কিশামত দশগ্রামে যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে নতুন রাস্তার শুভ সূচনা।

2026-01-24 | দিনহাটা | উত্তরের হাওয়া | Views :


উত্তরের হাওয়া, ২৪ জানুয়ারি: কিশামত দশগ্রামে গ্রামীণ উন্নয়নের পথে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হল। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের হাত ধরে কিশামত দশগ্রামে ২.৮ কিলোমিটার দীর্ঘ পথশ্রী ৪ প্রকল্পে পাকা রাস্তার শুভ সূচনা হয়। এই রাস্তা নির্মিত হবে কিশামত দশগ্রামের রিক্রিয়েশন ক্লাব থেকে মাসান পাট প্রাইমারি স্কুল পর্যন্ত।

দীর্ঘদিন ধরেই এলাকার মানুষ এই রাস্তাটির দাবিতে সরব ছিলেন। বর্ষার সময় কাঁচা রাস্তার কারণে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হতো স্থানীয় বাসিন্দাদের। নতুন পাকা রাস্তা নির্মিত হলে গ্রামবাসীদের যাতায়াত যেমন সহজ হবে, তেমনই পড়ুয়া, কৃষক, বয়স্ক মানুষ ও অসুস্থ রোগীদের ক্ষেত্রেও বড় সুবিধা মিলবে বলে আশা করা হচ্ছে।

রাস্তার শুভ সূচনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য্য, জেলা পরিষদ সদস্য মুক্তি রায়, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ বিভাস অধিকারী, গ্রাম পঞ্চায়েত প্রধান রিংকু রায় সহ একাধিক জনপ্রতিনিধি ও এলাকার সাধারণ মানুষ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, রাজ্য সরকার গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিচ্ছে। এই ধরনের রাস্তা নির্মাণ গ্রামের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও তিনি উল্লেখ করেন।






Follow us on                  

About Us
uttorerhawa, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Dinhata, Cooch Behar
Call : 7076088024
WhatsApp : 7076088024
Email : uttorerhawa1985@gmail.com
Important Link
  • Disclaimer
  • Privacy Policy

  • Total Visitor : 2634232