Wednesday 18 February 2026

2026-01-11 | কোচবিহার | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ১১জানুয়ারি: আজ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মোয়ামারি অঞ্চলের বর আঠারো কোঠা এলাকায় দু’টি পথশ্রী রাস্তার শুভ উদ্বোধন করা হলো। এই নতুন রাস্তা দু’টির মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি ঘটবে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ উন্নত রাস্তার দাবিতে সরব ছিলেন, আজ সেই দাবি পূরণ হওয়ায় খুশির হাওয়া এলাকাজুড়ে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন কালীশঙ্কর রায়, নজরুল ইসলাম, ওয়াজুল হক এবং মোয়ামারি অঞ্চলের উপপ্রধান নুরি ইয়াসমিন সহ অন্যান্য জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃত্বরা।
বক্তারা জানান, এই পঞ্চশ্রী রাস্তা শুধুমাত্র যাতায়াতের সুবিধাই বাড়াবে না, কৃষি কাজ, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। উন্নত যোগাযোগের ফলে গ্রামাঞ্চলের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে বলে মত প্রকাশ করেন তাঁরা।
উদ্বোধন শেষে স্থানীয় বাসিন্দারা জনপ্রতিনিধিদের ধন্যবাদ জানান এবং আগামী দিনেও এ ধরনের উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখার দাবি তোলেন।
