Saturday 6 December 2025

2025-11-06 | কোচবিহার,রাজনীতি | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ৬ নভেম্বরঃ SIR এনুমেরেশন ফর্ম বিলির সময় চাঞ্চল্য ছড়াল মাথাভাঙা ১ ব্লকের পচাগড় পঞ্চায়েতের ২৩৯ নম্বর বুথে। অভিযোগ, ছাটখাটেরবাড়ি এলাকায় বিজেপির বুথ লেভেল এজেন্ট (BLA-2) নিভাশ দাসকে মারধর করে গলায় জুতোর মালা পরিয়ে এলাকায় ঘোরানো হয়। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল কংগ্রেসের দিকে। বিজেপির অভিযোগ, বি.এল.ও নিশিথ রায় ও তৃণমূল কংগ্রেসের কয়েকজন স্থানীয় নেতা পরিকল্পনা করে এই হেনস্থার ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙা থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
