Saturday 6 December 2025

2025-11-06 | কোচবিহার | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ৬ নভেম্বর: বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত তিনটি ঘর ও একটি গরু। গতকাল কোচবিহার ১ নম্বর ব্লকের মোয়ামারী অঞ্চলের শিঙ্গি জানি এলাকায় আগুনে সম্পূর্ণ ধ্বংস হয় তিনটি পরিবার। পুড়ে ছাই হয়ে যায় ঘরের যাবতীয় আসবাব, দরকারি কাগজপত্র এবং একটি গরু। ঘটনায় হতভম্ব এলাকাবাসী। আজ ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে ঘটনাস্থলে পৌঁছান তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন, পঞ্চায়েত সমিতির সভাপতি মাধবী নাগ, আবুল কালাম আজাদ, জুলফিকার আলি ও শিবা বর্মনসহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলে প্রশাসনিক সাহায্যের আশ্বাস দেন তাঁরা। জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, প্রশাসনের তরফে দ্রুত ক্ষয়ক্ষতির হিসাব তৈরি করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এলাকাবাসীর দাবি, আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়, তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়ে পড়ে থাকতে পারে বলে প্রাথমিক অনুমান। ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
