Wednesday 22 April 2026





সাতমাইল বাজারে ‘উন্নয়নের পাঁচালী, জনকল্যাণ প্রকল্পের খতিয়ান তুলে ধরল তৃণমূল

2026-02-14 | কোচবিহার,রাজ্য | উত্তরের হাওয়া | Views :


উত্তরের হাওয়া, ১৪ ফেব্রুয়ারিঃ রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্প সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কোচবিহার ১(এ) ব্লকের ফলিমারী অঞ্চলের সাতমাইল বাজারে অনুষ্ঠিত হলো ‘উন্নয়নের পাঁচালী কর্মসূচি। শনিবার আয়োজিত এই সভায় এলাকার বহু মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃনমূল কংগ্রেসের কোচবিহার জেলা মহিলা সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মা। এছাড়াও ছিলেন কোচবিহার ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি মাধবী নাগ, স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য ও অন্যান্য নেতৃত্ব। সভা থেকে গত কয়েক বছরে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, বিশেষ করে নারীকল্যাণ, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক সুরক্ষা সংক্রান্ত উদ্যোগের বিস্তারিত খতিয়ান তুলে ধরা হয়। বক্তারা জানান, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতেই এই কর্মসূচির আয়োজন। তাঁদের দাবি, সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তৃণমূল কংগ্রেস বদ্ধপরিকর।






Follow us on                  

About Us
uttorerhawa, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Dinhata, Cooch Behar
Call : 7076088024
WhatsApp : 7076088024
Email : uttorerhawa1985@gmail.com
Important Link
  • Disclaimer
  • Privacy Policy

  • Total Visitor : 2634323