Wednesday 22 April 2026





২০০০টি ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার, সাহেবগঞ্জ থানার পুলিশের বড় সাফল্য।

2025-09-09 | দিনহাটা | উত্তরের হাওয়া | Views :


উত্তরের হাওয়া, ৯ সেপ্টেম্বরঃ গোপন সূত্রে খবরের ভিত্তিতে মঙ্গলবার গরভাডাঙা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করল সাহেবগঞ্জ থানার পুলিশ। এদিন সন্দেহজনকভাবে চলাফেরা করা একটি মোটরবাইক আটক করা হয়। বাইকচালক ইমান আলি কুর্শাহাট গ্রামের বাসিন্দা। তল্লাশির সময় স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে এবং দিনহাটার এসডিপিও-র তত্ত্বাবধানে ইমান আলির কাছ থেকে প্রায় ২১১ গ্রাম ওজনের, আনুমানিক ২০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। উদ্ধার হওয়া মাদকদ্রব্য ঘটনাস্থলেই বাজেয়াপ্ত করা হয়। পুরো প্রক্রিয়াটি ভিডিওগ্রাফির মাধ্যমে নথিভুক্ত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে NDPS আইনের অধীনে নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, আদালতে তোলা হলে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চাওয়া হবে। প্রশাসনের দাবি, এই সফল অভিযান প্রমাণ করছে সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার রুখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা সতর্ক।






Follow us on                  

About Us
uttorerhawa, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Dinhata, Cooch Behar
Call : 7076088024
WhatsApp : 7076088024
Email : uttorerhawa1985@gmail.com
Important Link
  • Disclaimer
  • Privacy Policy

  • Total Visitor : 2634349