Tuesday 19 May 2026

2024-05-23 | কোচবিহার | উত্তরের হাওয়া | Views :
উত্তরের হাওয়া, ২৩মে: প্রতি বছরের ন্যায় এ বছরও আস্থা ফাউন্ডেশন এর পক্ষ থেকে আজ আজকের দিনে ২৩ মে কোচবিহারে রাজকন্যা ও জয়পুরের রাজমাতা গায়ত্রী দেবীর ১০৫ তম জন্মজয়ন্তী পালন করা হয় । রাজবাড়ী সিংহ দুয়ারের সামনে সেই উপলক্ষে রাজকন্যা গায়ত্রী দেবীর ফটোতে ফুল নিবেদন ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হয়। তার সাথে তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখার জন্য পথ চলতি মানুষদের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়। পথ চলতি সকল মানুষদের মিষ্টিমুখের ব্যবস্থা করা হয় সংগঠনের পক্ষ থেকে। প্রচন্ড গরম থাকায় প্রায় ১৫০০ জন মানুষের হাতে শরবত তুলে দেওয়া হয় জন্মদিন উপলক্ষে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অনেক মানুষ গায়ত্রী দেবীকে ভুলে গিয়েছে। সেই জন্য আস্তা ফাউন্ডেশনের পক্ষ থেকে জন্মদিনটি পালন করা হয় প্রতি বছর। সাথে সকল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলে জানতে পারে কোচবিহারের রাজকন্যা গায়ত্রী দেবীর আজ শুভ জন্মদিন।
