Tuesday 10 February 2026





ফালাকাটায় ব্রাউন সুগার সহ যুবক গ্রেপ্তার, উদ্ধার মোবাইল ফোন।

2026-02-10 | রাজ্য | উত্তরের হাওয়া | Views :


উত্তরের হাওয়া, ১০ ফেব্রুয়ারি: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ফালাকাটা থানার পুলিশের অভিযানে ব্রাউন সুগার সহ এক যুবক গ্রেপ্তার হল। সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এসআই সন্দীপন মিত্রের দেওয়া তথ্য অনুযায়ী ফালাকাটা থানার একটি দল ফালাকাটা থানা এলাকার বানিয়াবাড়ি, সাতপুকুরিয়া অঞ্চলের থার্ড মাইল এলাকায় হানা দেয়।

পুলিশ ওই অভিযানে ২৫ বছর বয়সি পার্থ সূত্রধর ওরফে টুকাই নামে এক যুবককে গ্রেপ্তার করে। ধৃত যুবক যোগেন্দ্রপুর এলাকার বাসিন্দা। তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে মোট ৩৯ গ্রাম নিষিদ্ধ মাদক ব্রাউন সুগার এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এই ঘটনায় ফালাকাটা থানায় নির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতকে আজ আদালতে পেশ করে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়। মাদক কারবারের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।






Follow us on                  

About Us
uttorerhawa, a pioneering digital platform, is revolutionizing the way citizens access news, information, and services.
Contact Us
Address : Dinhata, Cooch Behar
Call : 7076088024
WhatsApp : 7076088024
Email : uttorerhawa1985@gmail.com
Important Link
  • Disclaimer
  • Privacy Policy

  • Total Visitor : 2445854